জীবনের ঘটনার গভীর পর্যবেক্ষণ, উপলব্ধি, বিশ্লেষণ


shrutisahitya.com

 

 

সাহিত্যশ্রুতি =  লেখার জগতে কি ভাবে এলেন - প্রথম লেখাটির বিষয়ে কিছু বলুন ।

শ্যামল কুমার রায় =  আমি সাহিত্যের ছাত্র । ইংরেজিতে এম এ। আমরা আমি শিক্ষষকদের in Service training দিয়ে থাকি। সেইজন্য সরকারের Creative Writing এর ব্যাপারে স্পষ্ট ধারণা আছে। আর আমার ছেলে শুভম ছোটদের পত্র পত্রিকা তে লেখালেখি করত। মাঝে ওর উদ্যোগে ভাটা পড়ে । আর পরিচিত জনকে সুপ্রভাত জানাতে ঐ Forwarded message না পাঠিয়ে নিজে কয়েক লাইন লিখে দিতাম । সেই শুরু । প্রথম কবিতা । গল্প নিজের জীবনের অভিজ্ঞতার ফসল ।

সাহিত্যশ্রুতি = লেখা কি শিখে লেখা যায়  না কোনো অনুভবের প্রয়োজন  আছে ? 

শ্যামল কুমার রায় = ছন্দ, অলঙ্কার এই সব জ্ঞানের প্রয়োজন আছে। আর ভালো না পড়লে , ভালো লেখা যায় না । তবে সমাজে নানা মানুষের জীবনের ঘটনার গভীর পর্যবেক্ষণ, উপলব্ধি,  বিশ্লেষণ - এইগুলো বেশি জরুরি ।


সাহিত্যশ্রুতি = বাংলা সাহিত্যের ভবিষ্যৎ কি ভাবে আরো উজ্জ্বল করা যায় ?


শ্যামল কুমার রায় = পুরোনো দের পাশাপাশি নতুন দের স্থান দিয়ে। ভালো লেখার স্বীকৃতি দিয়ে । উৎসাহ দেওয়া খুব জরুরি ।


সাহিত্যশ্রুতি = ইদানিং কোন কোন পত্রিকায় লিখছেন  ?

শ্যামল কুমার রায় = প্রায় ৮০ টা online E- magazine ও প্রচুর প্রিন্ট ম্যাগাজিনে । তবে লিটিল ম্যাগাজিন ও আছে।


সাহিত্যশ্রুতি = ফেসবুক  কি  বাংলা সাহিত্যকে নতুন কোনো আশার আলো দেখাচ্ছে ?


শ্যামল কুমার রায় = অবশ্যই । সবচেয়ে বড় প্লাটফর্ম ।


সাহিত্যশ্রুতি = ভালো লেখা  লিখতে গেলে কি  ধরণের বই পড়তে হবে  ?  আমরা কবিতার কথা বলছি , 


শ্যামল কুমার রায় = অন্যের কবিতা পড়া ও রসাত্মক সমালোচনা করা ।


সাহিত্যশ্রুতি = লেখকের  কোন    গুণ  থাকাটা  সবচেয়ে বেশী জরুরী ?

শ্যামল কুমার রায় = লেখাতে বাস্তব এর প্রতিফলন খুব জরুরী লেখাতে।

সাহিত্যশ্রুতি = বর্তমানে আপনি কি ধরনের লেখা বেশী  লিখছেন ?

শ্যামল কুমার রায় = কবিতা ও গল্প 


সাহিত্যশ্রুতি =  আপনার কাছে ভালো লেখার সংজ্ঞা কি ?


শ্যামল কুমার রায় = ভালো লেখা বিনোদন ঘটাবে , বিষয়টা নিয়ে পাঠককে ভাবাবে । আর শিক্ষা দেবে।

সাহিত্যশ্রুতি = আপনার ভাবনায় পাঠকরা কি খুব উপকৃত হচ্ছেন  ফেসবুকে  প্রকাশিত লেখা  পড়ে ?.


শ্যামল কুমার রায় = পাঠকের গঠনমূলক সমালোচনা দেখে বোঝা যাচ্ছে, কে কতটা উপকৃত হচ্ছে ।

Post a Comment

0 Comments