পিড়িং পিড়িং - ৪০
ও মাসি মাসি
ওঠ ওঠ আর ঘুমোস না
ঐ বাজে আড্ডার বাঁশি।
ও মাসি মাসি
আর ঝিমোস না
এক্ষুনি হবে শুরু গল্প আর হাসি।
ও মাসি মাসি
ওঠ ওঠ আর শুস না
চারদিকে কত হাসাহাসি!
ও মাসি মাসি
নেড়ো ছুটে আসে ঐ
চল ওঠ হাসি নিয়ে আসি।
পিড়িং পিড়িং - ৪১
ও বেনো বেনো রে
ডাক দেয় বকবকে মামা
আকাশকে দ্যাখ দেখি
ঘ্যানঘ্যান ফোঁসফোঁসও থামা।
পুড়ে মরে কোন বিষে
এত রাগে শোন কিসে
সবকিছু গনগনে গনগনে তামা!
জল সব শুষে নিল
সারা দেহে ঘাম দিল
কাজে আর মন লাগে না।
সবকিছু পড়ে থাকে
হায়, পাখি আর কই ডাকে
কেউ আর কাজে জাগে না!

0 Comments