গুঁড়ো দুধ চুরি করে খাওয়ার বয়স
মেয়েটার সহপাঠি মনকে ভালোবেসেছিলো
সুতির চাদর, মজার শীত আড়ালের কালে
গন্ধমাদন পাহাড়ের গল্পে
রামায়ণের মায়ায় চোখে স্বপ্ন
রামায়ণের মায়ায় চোখে স্বপ্ন
কল্পনায় সমুদ্রসেতু অবচেতন স্তর
হঠাৎ ছন্দপতন, বিষাদ নৃত্য...
হঠাৎ ছন্দপতন, বিষাদ নৃত্য...
নিষিদ্ধ তবু সত্য, বালকের প্রথম অনুভব
মৌনতা র কলম ধায়, রূপের জ্যোৎস্নায়
সে কোন দৃঢ় দৃষ্টি আকর্ষণে
গাড়ি ছুটছে, সম্পর্কের বাধা পেরিয়ে
মৌনতা র কলম ধায়, রূপের জ্যোৎস্নায়
সে কোন দৃঢ় দৃষ্টি আকর্ষণে
গাড়ি ছুটছে, সম্পর্কের বাধা পেরিয়ে
কোন কোণে, ত্রিকোণ আঁকে চকের আদরে
বয়স বাড়ে, মদ,মোহ,মাৎসর্য ডাকে
একঘেয়ে পালতোলা জীবন
পানসি নৌকা ছিলো, স্রোত ছিলো
ছিলো ভীষণ ঢেউ
সাঁতার অজানা , তবু উন্মাদনার জলে হাবুডুবু।
একঘেয়ে পালতোলা জীবন
পানসি নৌকা ছিলো, স্রোত ছিলো
ছিলো ভীষণ ঢেউ
সাঁতার অজানা , তবু উন্মাদনার জলে হাবুডুবু।
ভালো থেকো,মরণজয়ী অমৃত প্রেম
গুঁড়ো দুধ, চুরি করে খাওয়ার বয়স।
ফিরে আসুক ঘন ঘন পুরনো বয়সের খেলা।
গুঁড়ো দুধ, চুরি করে খাওয়ার বয়স।
ফিরে আসুক ঘন ঘন পুরনো বয়সের খেলা।

0 Comments