হে প্রেমাস্পদ

shrutisahitya.com



আমি কিছু বুঝি না যে /বিশ্বনাথ পাল



আমি কিছু বুঝি না যে সকল বোঝা তুমি বোঝো

এই জীবনে প্রতিক্ষণে তাই তো তুমি কাছে আছ

আমি কিছু বুঝি না যে সকল বোঝা তুমি বোঝো ।


আমার বোঝা সুঁচ যে খোঁজা খড়ের মাঝারে

তোমার সোজা মানিক খোঁজা তালুর মাঝারে

দিয়ে বিপদ হে প্রেমাস্পদ

                           তাইতো কাছে ডাকো আজো।

আমি কিছু বুঝি না যে সকল বোঝা তুমি বোঝো ।।

.

.



চলো ঘুরে আসি  //  রণেশ রায়


চলো ঘুরে আসি,

ঝর্ণার প্রবাহ ধরে নদীতে মিশি,

কল কল নদী বয়ে যায়

মিলি এসে সাগরের মোহনায়

এপ্রান্ত থেকে অপ্রান্তে

আদি থেকে ইহ হয়ে অন্তে,

সময়ের প্রবাহ ধরে

জীবনের খেয়া বেয়ে

রাত শেষে শেষ প্রহরে

পৌঁছে যাই আজান দেশে,

আঁধার শেষে সূর্যালোকে

তুমি আর আমি মুখোমুখি বসে

চেতনার প্রত্যুষে

চলা শুরু আবার নবপ্রভাতে।

.


Post a Comment

0 Comments