.
তত্ত্বোদ্বয় // মিজানুর রহমান মিজান
আমি জানতে এসেছিলাম
যে পুষ্প ফল দানে বিফল সুফলা জগতে
ব্যথার বিষে স্তব্ধ হয়ে সে কি
অকালে ঝরে যেতে চায় ?
বিমর্ষে ম্লান হয়ে নিজেকে অবরেণ্য
কোনদিন ভেবেছে কি সে ?
আমি জানতে এসেছিলাম
চেয়ে দেখো পৃথিবীতে
আত্মোৎ-স্বর্গের আত্ম-তৃপ্তিদানে
জীবনের ঔদাস্য মুক্তি ।
কিন্তু তখন তুমি দুরে
আমার কথার সীমানা ছেড়ে চলে গেছো
তোমার যাবার সাথে
প্রকাশের ভাষা পেলাম না ।
তুমি চলে গেলে
স্মৃতিটুকু রয়ে গেল অতৃপ্ত বাসনা হয়ে
কথাগুলো থেকে গেল
অলিখিত সংলাপ ।
অযথা কোলাহলে
সত্যকে জানবার
হৃদয়কে জানবার
সময় পেলাম না ।
.
.
যাযাবর পাখী // মৌ সাহা
আমি কি বৃক্ষ, বলো?
দমকা বাতাসে হলুদ হয়ে যাওয়া
পাতার মত খসে পরবো মৃত্তিকায়।
দমকা বাতাসে হলুদ হয়ে যাওয়া
পাতার মত খসে পরবো মৃত্তিকায়।
আমি কি চিত্রকর, বলো?
যে রঙ তুলির আঁচড়ে,
ক্যানভাসে এঁকে দেবো রঙিন ছবি।
যে রঙ তুলির আঁচড়ে,
ক্যানভাসে এঁকে দেবো রঙিন ছবি।
আমি কি যাদুকর, বলো?
যাদুর দক্ষতা আয়ত্ত করে,
অনায়াসে কালো কে সাদা করবো।
যাদুর দক্ষতা আয়ত্ত করে,
অনায়াসে কালো কে সাদা করবো।
আমি কি গায়েন, বলো?
যে কন্ঠের মাধুর্য দিয়ে,
নিস্ফল প্রান পুলকিত হবে।
যে কন্ঠের মাধুর্য দিয়ে,
নিস্ফল প্রান পুলকিত হবে।
আমি কি কবি, বলো?
যার প্রতিটি স্তবকে থাকবে,
বাস্তব ঘটনার যথার্থ চালচিত্র।
যার প্রতিটি স্তবকে থাকবে,
বাস্তব ঘটনার যথার্থ চালচিত্র।
.
.
মালা গাঁথি // রণেশ রায়
রাতের আঁধার শেষে
কলি ফোটে স্মৃতির বাগানে
বিস্মৃতির উজান বেয়ে
মাতি আমি কুসুম চয়নে
আজের এই গোধূলি বেলায়
কবিতার মালা গাঁথি সে কুসুমে
স্মৃতি এসে মেলে বাসর শয্যায়।

0 Comments