আমি বকলে তোমায়
মধ্যে মধ্যে কুণ্ডুলি পাকিয়ে উড়ে যাও
মেঘ হয়ে আকাশে লুকাও তুমি
দেখা পাই না তোমার
রক্ত ঝরে আমার ক্ষতে।
অভিমানী প্রিয়তমা আমার,
শোন আমি পাঠাচ্ছি বার্তা
সে বার্তা বজ্র হয়ে আঘাত হানবে মেঘে
মেঘ বৃষ্টি হয়ে নামবে তোমাকে সঙ্গে নিয়ে,
তুমি ফিরে আসবে, মিলব আমরা দুজনে
পোহাতি মাটিতে ফসল ফলবে।
বোঝ না, কেন আমার বিরূপ আচরণ?
তুমি ভুল করলে
ভুলটা ধরিয়ে দেওয়াই আমার কাজ
তোমার ভুলটা যে আমাকেও বেঁধে
ঠিক আমার ভুল যেমন তোমাকে,
কারন, আমরা যে ভালোবাসি
দুজনে দুজনকে;
ভালোবাসা নয় দুটো মিষ্টি কথা
সে যে মিথ্যা প্রবঞ্চনা।

0 Comments