শরতের আকাশে, নীল সাদা মেঘ -
মেঘের নৌকায় আসে ,
কৈলাসের দুর্গা হেসে।
দুর্গা পুজোর গন্ধ এলে,
ওঠে পড়া পাটে ।
মিষ্টি মন্ডা মিঠাই নিয়ে,
যায় সবাই পুজো মণ্ডপে ।শরৎ
-------
আকাশে সূর্য ডুবল,
ঘনিয়া নামল আঁধার ।
দূরে দূরে জঙ্গলে -
মাঝে মাঝে জ্বলে
ওঠে বাতি।
গ্রামের মাঝিরা নৌকা
ঠেকায় পাড়ে।
সবুজ ঘাসের সাদা বাগান,
দোলায় মাথা বায়ুর সাথে ।
শরতের ঠান্ডা বাতাস
করে তোলে স্নিগ্ধ পরিবেশ ।
এই শরতেই আসবে,
মোদের দুগ্গা মা ।
শরতের শুভেচ্ছা জানাই বাংলাবাসী কে ।
রসগোল্লা
কোলকাতার রসগোল্লা ,
ভালোবাসে না কে ?
ছানায় মোড়া, রসে ডোবা ;
চাই যে সবার পাতে।
পুজো-আর্চা হোক না কেন?
চাই মটকা ভরা ।
ঠাকুরকে দেওয়ার আগে -
নিজের খেতে ভারী মজা ।।
বিয়েবাড়ি বা অন্নপ্রাশন ,
যাই হোক না কেন?
রসগোল্লায় না বলবে ,
এমন লোক নেই যে কোনো ;
বড়ো বড়ো রসগোল্লা -
খেতে বড়ো ভালো ।
খাব আমি গোটা দশেক -
মনটা করতে ভালো ।
শুভম রায়, ষষ্ঠ শ্রেণী ।
জামালপুর উচ্চ বিদ্যালয় ।

0 Comments