( দৈনন্দিন প্রয়োজনে, দৈনন্দিন অভ্যাসে, সচেতনে বা অবচেতনে, কম-বেশী মিথ্যা তো বলাই হয়, স্বীকার করা যাক এবার সেটা ! )
ইন্দ্রানী দলপতি
.
আমি রোজ মিথ্যে সাজাই একটু একটু করে,
যত্ন করে, সাথে বেশ রঙ চরিয়ে, রোজ রোজ মিথ্যে বানাই,
.
যখন ভীষণ কষ্ট পেয়ে, ইচ্ছেগুলো কঁকিয়ে ওঠে,
আলজিভের কাছে এসে বাধা পেয়ে দলা পাকিয়ে থাকে,
.
ঠিক তখনই বুদ্ধি করে মাথা খাটিয়ে মিথ্যে বানাই,
যখন আমার বেঁধে রাখা স্বপ্নগুলো হঠাৎ করে ছাড়া পেয়ে যায়,
.
মাথাচাড়া দিয়ে ওঠে, ভীষণরকম বেপরোয়া হয়ে যায়,
ঠিক তখনই ওদের তালে তাল মিলিয়ে আমি রোজ মিথ্যে বানাই,
.
শুনুন, আমি কোনো গল্প বুনিনা,
শুধু একটু মিথ্যে বুনি, যেটুকু নাহলে নয়!

0 Comments