বন্ধু আমার // রণেশ রায়

hj


পাঠক/পাঠিকা বন্ধু আমার


তুমি আমার জিয়ন কাঠি


আমি বাঁচি প্রেরণায় তোমার


 তোমার প্রেরণা শক্তি যোগায়


ভাষা দেয় আমায়,


আমি খেয়া বাই


তোমার খেয়ায়,


আমার বিচরণ পাঠক সমাজে


খুঁজি তোমায় আমার চেতনায়


আমি বাঁচি তোমার মাঝে।


তোমার ভালো লাগা


তোমায় কিছু দিয়ে যেতে পারা


কিছু রেখে যাওয়া


আনন্দ দেয় আমাকে,


আমার এ সাঁঝবেলায়


আমার কবিতা ছবি আঁকে


তোমার আঙিনায়


আমার প্রচ্ছদে


তোমার আঙ্গিক ভাষা পায়


আমি বাঁচি তোমার মাঝে।

Post a Comment

0 Comments