দীন // সাহাবুদ্দিন আহমেদ


53

.



.

জান্নাত আমি তোমার পায়ের নীচে বিছিয়ে দিতে পারবো না , 

পারবো না তোমায় চাঁদ ধরে দিতে , 


সোনার হরিণ আমার চেয়ে অনেক দ্রুত ছোটে , 

তোমার জন্য জিততে পারবো না ট্রয়ের যুদ্ধ । 


তবে আমার বেদনার্ত হৃদয়কে একটু কুঁদে 

তোমাকে একটা কবিতা দিতে পারি - 


শিল্পীর বেদনাই পাঠকের আনন্দ । 

কান্না ভেজা কিছু স্মৃতি 

আর পক্ষীরাজে চড়া একটা পাগলা মনই আমার সম্পদ । 


Post a Comment

0 Comments