সত্যের সন্ধান // রণেশ রায়

ddf

আমার অতীত রোমন্থন

সে নয় অক্ষমের বিলাস ভ্রমন

নয় তা ব্যর্থতার নিস্ফলা ক্রন্দন

সে যে আমার সমুদ্র মন্থন

ঠিক ভুলের রত্ন ভান্ডার

সে যে শিক্ষার গ্রন্থাগার

আমার অতীত রোমন্থন

সে যে আমার সত্যের সন্ধান

সংহত করি সঠিক অভিজ্ঞতা

নিতে হয় ভুল থেকে শিক্ষা

জেনে নিই ভবিষ্যৎ চলার পথ

আরও সমৃদ্ধ হয় আমাদের মত

এগিয়ে চলি নিশান হাতে

বন্দী থাকি না ব্যর্থতার কারাগারে।

Post a Comment

0 Comments