.
ইচ্ছে করে ফিরে পেতে
আগের শিশুবেলা
জলে ভীষণ সাঁতার দিয়ে
ছোঁয়াছুয়ি খেলা।
ইচ্ছে করে ফিরে পেতে
আগের স্কুলের জীবন
রোদ বৃষ্টি গায়ে মেখে
কাঁপিয়ে দিতাম ভুবন।
কখনো বা ইচ্ছে করে
একটু বড় হতে
কলেজে ওই প্রেমে পড়া
আবার ফিরে পেতে।
ইচ্ছে করে শুধরে নিতে
ছোট্টবেলার ফাঁকি
বড়হতে ইচ্ছে করে
তোমার দেখাদেখি।
তখন ভীষণ বোকা ছিলেম
বেজায় ঠকে যেতাম
ইচ্ছে করে সেই বোকামি
যদি ফিরে পেতাম।
এখন আমি অনেক বড়
ইচ্ছে করে কভু
মরার পরে কেমন দশা
জানাতো যদি প্রভু।
0 Comments