কালের আঁধার কাটেনি আজও
এ আমার শত জনমের ব্যর্থতা।
তীব্র আক্রোশে যখন বিদ্রোহ করেছে
শরীরের প্রতিটি কণা,
আমি চোখ বুঁজে কাটিয়েছি সময়।
দু’হাত দিয়ে গলাটিপেও মারতে পারিনি
আমার ভেতরের ভয়ার্ত আমিকে,
এ আমার শত জনমের ব্যর্থতা।
.
.
অলোক আচার্য
সাংবাদিক ও লেখক
পাবনা।
0 Comments