আঁধারেই চেয়ারকে আত্মজ ভেবে ভুল করে যে

1231


ভ্রম  //     শ্যামল কুমার রায়,




  এক অন্ধকার রাত, ইনভার্টারের আলো।

অন্য দিকে এক স্বজনহারা,আঁধারে পথ হারাল

বয়সের ভারে ন্যুব্জ সে, 

আঁধারেই চেয়ারকে আত্মজ ভেবে ভুল করে যে

দোষ ত্রুটি কার, উপরওয়ালার  উপর ছাড়।

চিন্তাহরণ! তুমি হয়েছ বিস্মরণ! 

অন্ধের যষ্টি কেন করলে হরণ?

আর নেই কোনো উপায়? 

বড্ড নিরুপায়!

সব থেকেও আজ বড় অসহায়!

দুশ্চিন্তা যত ভিড় জমিয়েছে কত 

সব দুশ্চিন্তা থেকে আজ ছুটি চাইলাম।

ছুটি নিয়ে ভুলে থাকা যায়, 

কিন্তু, দায়দায়িত্ব কি করে এড়ায় ?

সব প্রশ্নের উত্তর মেলা বড় ভার

বিধির বিধান আজ পাল্টানো দরকার ।




             .

.


.



      বসন্ত   // শ্যামল কুমার রায়,


                         

             ফাগুনের ঐ আগুন রঙে

                  রং লেগেছে মনে।

           বসন্তেই শুধু খুঁজি না তোমায়

   শীতেও তোমার ছোঁয়াতে উষ্ণতা খুঁজি আমি।

.

.

.


স্বপ্ন  // ডঃ সুহাস রায়


.

ঝড়বৃষ্টির শেষে
শীতল বাতাস এসে
জুড়িয়ে দিল প্রাণ
গেয়ে উঠি গান।
রাত্রি হল নিঝুম
জমিয়ে হল ঘুম।
স্বপ্ন ঘুমের মাঝে
দেখি প্রিয়ার সাজে
তোমার মুখখানি
আমার মনের রাণী।



.

.

.

.

Post a Comment

0 Comments