আমি তোমার কথা বলব কাকে // মৈত্রেয়ী

 

456.

অনেকদিন পর শীত কাটিয়ে বসন্ত এসেছে। দুপুরে জানলার ধারে বসে দিব‌্যি মিষ্টি দখিনা হাওয়ার স্বাদ নিচ্ছিল আত্রেয়ী, হঠাৎ মেঘ করল।

.
''ধ‌্যাৎ! একটু বসন্তটাকে এনজয় করারও উপায় নেই! বর্ষা আজকাল সব ঋতুতেই উঁকি মারছে দেখছি!''আত্রেয়ী ধুপুস করে বিছানায় বসে পড়ল।
''আচ্ছা, তার মানে আপনার আজকে 'বসন্ত এসে গেছে' টাইপের মুড ছিল, তাই তো ম‌্যাডাম?''সন্দীপ পাশে বসে পড়ে বলল।
''ধুত! ভালো লাগে বলো তো?কী সুন্দর ওয়েদারটা ছিল.... ''
''ম‌্যাডাম, সব কিছুকেই এনজয় করতে হয়, বুঝলেন?আমি বেশ বুঝতে পারছি..... ''

.
''কী, কী বুঝতে পারছ শুনি?''
''বুঝতে পারছি, আপনি শুধু মাথাতেই বড় হয়েছেন, আসলে আপনি সেই ছোট্ট মেয়েটিই আছেন!''
''আচ্ছা! ''আত্রেয়ী বেশ মজা পেল, কিন্তু কপট রাগ দেখিয়ে জিজ্ঞেস করল,''আর কী কী বুঝেছেন ডাক্তারবাবু?শুনি একটু! ''
''তার আগে-'' সন্দীপ টিপয়ের ওপর থেকে কফির কাপ দুটো তুলে নিল, ''আগে একটু সেবন করে নিন দেখি! মুড ভালো হয়ে যাবে! ''
আত্রেয়ী প্রায় লাফিয়ে উঠল, ''ওমা! তুমি বানালে!''

.
''হমম হমম, সবই পারি প্রিয়তমা,শুধু সবসময় দেখাই না।''
আত্রেয়ী কাপটা তুলে নিয়ে জানলার পাশে দাঁড়াল। বৃষ্টি থেমে গেছে। জানলায় তখনো জল ফোঁটা ফোঁটা হয়ে জমে আছে।আবছা দেখা যাচ্ছে বাইরের সদ‌্যস্নাত পৃথিবীটা। সন্দীপ পেছন থেকে গিয়ে আত্রেয়ীর কাঁধে চিবুক ঠেকাল।''কী, ভাল লাগছে?''
''হ‌্যাঁঅ‌্যাঅ‌্যা.... বেশ লাগছে!''আত্রেয়ী খুশি খুশি গলায় ঘুরে দাঁড়াল, সন্দীপের চোখে একবার চোখ রাখল,

.

তারপর সন্দীপের বুকে মাথা রেখে বলল, ''ভালোবাসি। খুউউউউউব ভালোবাসি। ''সন্দীপের ঠোঁটেও হালকা, মিষ্টি হাসি।  দুটো হৃদয় মিশে যাচ্ছে যেন অনাবিল এক আনন্দে। পাশে রেডিওটায় বাজছে অনুপম রায়ের গলায়.... ''কার সাথে বলো শব্দ ছুঁড়ে ফিরব বাড়ি, মাঝরাতে.... আমি তোমার কথা বলব কাকে.... ''

.

.

 

Post a Comment

0 Comments