.
তোর এক রং আমার অন্য
মিলনের পূর্ণিমা শুধুই ভিন্ন।
আজ বাতাস আবহাওয়া
বড়ই ছন্নছাড়া,
তাই গ্রীষ্মের লু
বসন্তকে ভুলে থাকে না।
তেমনই তুই নিয়ম ভেঙে
নীল দু আঙুল আবীর
মিশিয়ে দিয়েছিলিস বিশ্বাসের সাথে
এক বিন্দু দুই বিন্দু করে
জলের ফোটা পড়তেই
শেষ সব আবীর, আজ জল রঙ হয়ে।
শেষ হয়ে গিয়েছে সব বসন্তের বুকে
শেষ আজ খেলা রঙের সাথে।
.
.
.
0 Comments