ঝরা পাতা গো তুমি দিয়ো না অভয় মোরে।
ভোরের আলো আঁধার করে গোধূলির সুরে সুরে।
বোঁটার সাথে যত কথা, প্রেম প্রণয়ের আবিলতা
এক হওয়াতে ভুললে যে তা--ভুলবো কেমন করে।
ঝরা পাতা গো তুমি দিয়ো না অভয় মোরে ।।
দুঃখ শোকে ভগ্নলোকে পাগলপারা হই
বিয়োগ ব্যথায় রুমাল কোথায় জানি নে গো সই
শাখায় শাখায় স্নেহের মায়ায় রেখো আমায় ধরে।
ঝরা পাতা গো তুমি দিয়ো না অভয় মোরে ।।
0 Comments