তৈমুর খান এর দুটি কবিতা

123


জাল ফেলছে


_____________


পাতায় পাতায় আলোর কারুকাজ


ভোর নামছে মেঘের সিঁড়ি বেয়ে


ক্ষয় হচ্ছে শিশির সোনার আয়ু


পানকৌড়ি ডুবছে ভাসছে জলে


তরল কোনও চেতনার গানে


স্বরলিপি বেজে উঠছে জলের কম্পনে


 

স্থলমাছ ছুটছে দলে দলে


                                      রঙিন পোশাক


তাদের মাঝে দু একটি নষ্ট জেলে


                                          জাল ফেলছে


                              


                      ব্যর্থ সব ছেঁড়া ও ধূসর জাল


 

আমি একা ঢুকে যাচ্ছি রোদের তাঁবুতে....





13

পিছিয়ে পড়া মানুষ


__________________


পিছিয়ে যাচ্ছি


        পিছিয়ে পিছিয়ে যাচ্ছি


লাগাম দেওয়া ঘোড়াগুলি


                    এগিয়ে যাচ্ছে


ঘোড়ার পিঠে ঘোড়সওয়ারী


                    লাল টুকটুক মুখগুলি


                                  হাসতে হাসতে চলে যাচ্ছে


পথের ধুলো উড়ে আসছে


                           আমার দিকে


ধুলোয় ঢাকা ভবিষ্যৎও


                            পাক খাচ্ছে


                                             পাক খাচ্ছে


এই বিকেলে কারা এত রঙ মাখছে  ?


হৃদয় নেই  ?


খাঁচার ভেতর টিয়াপাখি ডেকে উঠল


                                           ডেকে উঠল


শুনতে পাচ্ছি —


আমি একা পিছিয়ে পড়ছি


 

   ..                  ধুলো এসে পাক খাচ্ছে......



Post a Comment

0 Comments