সারা দুপুর /অপূর্ব শীট

156

বুকের ভেতর সারা দুপুর

উড়ছে উড়ুক শব্দগুলো


যেমন করে শব্দ উড়ে



তেমন করে উড়ে উড়ে


খুঁজে ফিরি আমার সময়


সময় থেকে এসে দূরে



আমার জীবন বাঁধা আছে


আজো আছে তোমার কাছে


শিরিষ তলে শিশুবনে


প্রেমের দিনে সেগুন ছায়ায়


বাতাবিফুলে ডালিমপাতায়



বুকের ভেতর আমার অসুখ


অসুখ আমার অনেক সুখের


অসুখ নিয়ে এত সময়


কাটিয়ে দিলাম তোমার বুকে



তোমার মানে তুমি জানো না


আমিই জানি


আমিই তোমার জানিচিনি


তোমায় নিয়ে বসে থাকি|

Post a Comment

0 Comments