হঠাৎ যখন এসেছিলে সামনে,
দেখেছিলাম মুগ্ধ হয়ে,তাকিয়ে ছিলাম লুকিয়ে।
পরের দিন যখন বৃষ্টি বাঁধা হয়েছিল
ভাবিনি দেখব তন্মধ্যে,তাকিয়ে থাকব অচেতনে।
হয়ত সেদিন তুমি আমাকে প্রথম দেখেছিলে,
যেদিন তোমার থেকে চোখ সরাতে পারিনি,
বন্ধুদের সাথে শত গল্পের মাঝেও চেয়েছিলাম অবাক দৃষ্টিতে,
কত সুন্দরই না লেগেছিল, শব্দ ছাড়া তোমার হাসিমাখা কথা বলার দৃশ্য, আমি মুগ্ধ হয়েছিলাম,হয়তবা প্রেমে পরে গিয়েছিলাম তোমার হাসির,তোমার সেই আকস্মিক তাকানো চোখের।
ভাবিনি সেই মায়াভরা হাসি,সেই নয়নাভিরাম চোখ না দেখতে পেয়ে এতটা শূণ্য লাগবে পরবর্তী দিনটা,
এভাবে খুজব তোমাকে।
দিনটা কিছুটা মেঘলা থাকলেও আমার কাছে ঠিকই রৌদ্রজ্জ্বলের চেয়েও ভালো লেগেছিল তোমার সবুজ রংয়ের শাড়ির রঙে রঙ্গিন করা আমার বিকাল।
কিছুটা বৃষ্টি হয়ত আমাকে সুখের হাসিতেই ভিজিয়েছিল,
সাহসও করে দিয়েছিল ছবি তোলার,
এর মধ্য থেকে কিছু সুখ খুজে নেয়ার,
যদিও সবই ছিল একপাক্ষিক।
ভালবাসাটা হয়ত সৃষ্টি হত না যদি না পরের দিন তোমার ওই সহজ সরল,নির্মল মুখ টা সহসাই আমার চোখের সামনে পরত।
কি যে সুন্দর লেগেছিল তোমাকে,একই রংয়ের শাড়ি অনেকে পরলেও মনে হয়েছিল যেন শাড়ি এবং শাড়ির রং দুটোই শুধু তোমার জন্যই তৈরি।
আকস্মিক ভাবে হলেও তুমি না চাইলেও আমার চোখের সামনে এসে যেতে।
কিন্তু ধরতে পারি নি তোমাকে,হয়ত ধরার সাহস করতে পারিনি।
তবে আমি আশায় থাকব,অপেক্ষায় থাকব তোমার জন্য,
আমার প্রথম ভালোবাসার জন্য।
0 Comments