চলে গেলো সে // সীমা চক্রবর্তী

23



  চলে গেলো সে, নোনা স্রোতে ভেসে

      জানি না কোন সে দূর দেশে

  কিছু না বলে, যে পথে গেলো চলে

       কি আছে সে পথের শেষে।


    বলে যেতো যদি, তবে এ মন - নদী

        হারাতো না পথ কোনো বাঁকে

    ক্ষতি কি হতো, ভেবে নিজের মতো

    তার বেদনা যদি জানাতো আমাকে।


   বুঝিনি হাতে তার, সময় ছিলো না আর

               কিছু তো বলেনি মুখে

    আমিও অবুঝ হয়ে, চুপ করে গেছি রয়ে

           দেখিনি কি কথা ছিলো চোখে।


    কি যে এতো অভিমান, জানেনা এই প্রাণ

          কেন এ জীবন মিথ্যে করে দিলো

   এতো সুখ ভালবাসা, এতো স্বপ্ন এতো আশা

          সব যেন হয়ে গেলো এলোমেলো।


   সয়েছে কি ব্যথা ভার, জানা তো হয়নি আর

             রয়ে গেলো ভুলের অনুযোগ

      দিয়েছিল যে লিপিকা, শুধুই শূন্য ফাঁকা

           মাঝে শুধু দু'ফোঁটা অশ্রু-বিয়োগ।


      তার একার নয়, অভিমান আমারও হয়

             সে তো ভুলেছে সব অঙ্গিকার

      স্তব্ধ একলা আমি, তারে খুঁজি দিন - যামি

             সে কতো পথ, কতো দূর আর।


    আমি যাবো তার কাছে, মন যে তাকেই যাছে

                নতুন করে পাওয়ার আশে

   যদি আঁধার নামে পা'য়ে, সব আলো নেভাতে চায়

Post a Comment

0 Comments