বেকারত্ব // প্রিয়নীল পাল।


012

বেকারত্বের জ্বালা বিনা আগুনে পোড়ে,

শিক্ষিত ছেলে ঘুমরে ঘোরে কাঁদে

শিক্ষার রেস টানা ছেলেটাও

নিজের বিফলতা নিয়ে রোদে মাঠে খাটে।

কাজ না থাকলে সে রাস্তার ধারে

হন্যে হয়ে পেটের দায়ে লড়াই করে।

এমনি করেই কষ্ট জল

নিজের স্রোতে ভাসে,

এমনি করেই অপমানিত বোধ

বুকের ভেতরে মৃত্যুবরণ করে।

এ বলবে এই ও বলবে ওই

রাষ্ট্রীয় ক্ষমতা সে কি আর রই!

তারপরে তে ভীষণ রকম ভয়

আর বেকার ছেলের আবার হয় পরাজয়।

বেকার কাকে বলে বুঝতো কি সে!

যখন সে স্কুলে মহেশের গল্প পড়ে

যখন সে খোলা মাঠে দৌড়ে ফুটবল খেলে,

যখন সে ছিল বাচ্চা ছেলে।

না সে বোঝে নি!

ভেবেছিল অন্য কিছু স্বপ্ন

তারপরে দিন দিনের সাথে বদলে গেলো

ছেলে আজ বেকার তকমা পেলো

লড়াই লড়াই লড়াই করে গেলো

শুধু সে বেকার বেকারি রয়ে গেলো।

Post a Comment

0 Comments