জীবন, তোমায় আজ দিলাম ছুটি
ঘুমের রাজ্যে তুমি যেন 'ঝলসানো রুটি'।
শুধু আঘাত,আঘাত আর আঘাত
সাপের বিষের চেয়েও বিষাক্ত কত সব!
পুতনার স্তন্যদুগ্ধের মতো বিষাক্ত ওরা
কানহা ছাড়া কী যায় ফারাক করা?
বিষে বিষে আজ জর্জরিত সব।
নীলকণ্ঠ হওয়া কী অতই সোজা!
স্তন্যদুগ্ধ আজ কে করাবে পান?
গরলের জ্বালা কে জুড়াবে আজ?
স্তন্যসুধা আজ কে করাবে পান?
মেরী, তুমি নেমে এসো পৃথিবীর বুকে
বিষের হাত থেকে দাও পরিত্রাণ।
0 Comments