একটা ঘর..
তার সাথে হাজার অজুহাতে
আগলে রাখার গল্প..
যেখানে প্রতিদিন
দিন আর রাত্রি আসে
শুধু সীমান্ত পেরোবে বলেই ..
আর সেখানেই
দরজার আড়াল থেকে
ছেঁড়া তারের মাদুর
গুটিয়ে রাখে সমস্ত সুখ।।
প্রজন্ম বদলায় , ঝড় থামে না।।
ঘরের রং বদলায় , গল্প বদলায় না!!
রোজনামচা - বাকরুদ্ধ
0 Comments