সাতরঙা রামধনু
সাতরঙা ছাতা,
লালটুর চাই তাহা,
নইলে যে খাবে মাথা।
বাজার ঘেঁটে দোকান ঘেঁটে
মাইল চারেক হেঁটে হেঁটে,
আনতে গেলুম ছাতা।
হায়রে পোড়া কপাল আমার
কোথায় এমন ছাতা?
কিছু পেলুম ডান্ডাভাঙা,
কিছু পেলুম বেরঙ ছাতা,
সাতটা রঙই থাকবে এমন
পাব কোথায় ছাতা?
অনেক খুঁজে,অনেক ঘুরে
পেলুম না এমন ছাতা,
মনের দুখে কিনে নিলুম
বড় কালো ছাতা।
তারপরেতে বাড়ি ফিরে
বসি জলরঙ টি নিয়ে,
সাতরঙেতে রাঙাই ছাতা
তুলিতে টান দিয়ে।
এমন ছাতা বল দেখি
কে পাবে গো খুঁজে?
যতই তোমরা খোঁজ না'কো
নাকে চশমা গুঁজে।
-------
0 Comments