মৃত্যুর সংবাদগুলি অনাকাঙ্ক্ষিত শীতকাল
চারিদিক কুয়াশায় ঢাকা
দৃষ্টিপথ আবিল, রক্তাক্ত শোকমাখা
চায়ের কাপ কেঁপে ওঠে
আয়ু কাঁপে জ্বরে
ডাকার ভাষাও ভুলে যাই
ঝাঁক ঝাঁক দুঃখ নামে ঘরে
অস্থির প্রলাপ শুধু
রাস্তাগুলি লাশের প্রবাহ
জনদূত আসে যায়
বিবর্ণ স্বপ্নের প্রদাহ
অসহায় লিখে লিখে দাঁড়াই নিকটে
হাত দাও হাতে
আবার ফিরুক দিন অক্লান্ত শফথে
বিশ্বাসের স্বরলিপি বাজুক রক্তঝরা ঠোঁটে…
0 Comments