তুমি চাইলে // প্রিয়নীল পাল।

12

নতুন প্রেমের জোয়ার আনা উন্মাদনা নয়


সেই হিন্দি সিনেমার মতোন ঠোঁট ছুয়ে শরীর নয়


সেই উপন্যাসের মাঝামাঝি চোখের বালি নয়


আমি শুধু একটা ঠান্ডা বিকালে


তোমার হাত ধরে সবুজ মাঝে পিচ ধরে


আঙুলে আঙুল দিয়ে খেলতে খেলতে


কিছু পথ হেঁটে যেতে চায়


যদি একটু সময় তোমার থেকে পায় ।


সেই এনফিল্ড নিয়ে বিকট শব্দ জোরে


তোমায় নিজেকে জাপটে ধরতে বাধ্য করে


অনেক অনেক দূর ঘুরতে নয়


আমি শুধু চাই পথ কিছু যেতে


তোমার ক্লান্ত মাথা আমার বুকে রেখে


ওই হলুদ নীল আকাশের দিকে চেয়ে


একটু নিজেদের কথা চিন্তা করি


যদি একটু সময় তোমার রই


তাহলে এরকম দিন অনেক হয়।


নামী দামী রেস্টুরেন্টে গিয়ে


কিছু ইংরেজী নামের খাবারের ভিড়ে


তোমায় আমি বিলাসিতা দেখাতে নয়


আমি শুধু চাই এই বুকে মাথা রেখে


যখন আমায় তুমি জড়িয়ে ধরে নেবে


আমি তখন হাত পুড়িয়ে তৈরি করা


সেই তোমার প্রিয় পাটিসাপটা


দেবো তোমার মুখে নিজের হাতে খাইয়ে


শুধু এটুকুই আমার আবদার


যদি তুমি বলো এরকম চাই বারেবার।


দাবি তো আমার এরকমই


জানি একদম আধুনিক নয় সেই পুরোনো আমি


তবে আমার ভালোবাসা তোমার থেকে!


এর বেশি কিছু না এটুকুই আমি পারি।


Post a Comment

0 Comments