পরিনতি // সবিতা কুইরী


123
মনে রেখ বৃদ্ধ তুমি
বাল্য ছিলে আগে,
দিনটা তখন শুরু ছিল
শেষটা এখন ভাগে।


ফোকলা মুখে দাঁত উঠেছে
এক একটি করে,
এখন তোমার দাঁতগুলি
একে একে পড়ে।


ঘন কালো চুল ছিল
বছর কয়েক আগে,
টেঁকো মাথা সাদা হল
ভাবতে অবাক লাগে।


দশের লাঠি ছিলে তুমি
হাঁটতে পুরো সোজা,
হাতে এখন তোমার লাঠি
হয়ে গেছ বোঝা।


জন্মে প্রথম মায়ের কোলে
করেছিলে খেলা,
দিন যে তোমার ফুরিয়ে এল
এখন যাওয়ার পালা।


বৃদ্ধ তুমি কাঁদছ কেন?
ভুলেই কি গেছ?
জীবনের এই খেলাঘরে
খেলতে এসেছ।


Post a Comment

0 Comments