ব্যর্থতা // সীমা চক্রবর্তী

 


 আমার অন্তর থেকে জেগে উঠছে


 এক অন্তঃঃসার শূন্য হাওয়া


 আমি ব্যার্থ আমারই কাছে, প্রতি মুহূর্তে


 অনুভবে তাই আসন্ন ঝড়ের ছোঁয়া।



 অসাফল্যের আঘাতে জর্জরিত আমি


 পরাজিত যোদ্ধা, ক্লান্ত নিঃশোষিত


 কেটেছে কতো লগ্নের পর লগ্ন


 আমার চলার মসৃণ গতি হয়েছে ব্যাহত।



 হতাশার অঙ্গার জীবন শক্তিকে করেছে গ্রাস


 আমিত্বের গরিমায় শুরু হয়েছে মন্দন


 অখন্ড ক্ষমতা নিয়েও আজ সমাপ্তির প্রতিক্ষায়


 ভগ্ন হৃদয় মাঝে এক শীর্ণ করুণ স্পন্দন।



 উন্মুক্ত আকাশে অগ্নিবর্ষণ, গুরু-গম্ভীর নাদে


 জানি না কাল কি হবে


 হয়তো সেই বর্ষণেই সিক্ত হবে আমার আত্মা।


 বিরামহীন এই অস্থিরতার শীতল অনুভবে।


Post a Comment

0 Comments