পাত্রী দেখা // সবিতা কুইরী


রঙ তো দেখি ভীষন চাপা
বিয়ে দেওয়ার আছে হ্যাপা।
দেখি তো মা একটু হাঁটো
ওমা এতো ভালোই খাটো।
রান্না বান্না আছে জানা?
চাকুরী বাপু করতে মানা।
সেলাই ফোড়াই জানো নাকি?
করতে হবে টুকিটাকি।
ধর্মে কর্মে কেমন মতি?
না থাকলেও নেই ক্ষতি।
ছেলে আমার ভীষন গুনি
বিদ্বান করে এখন ঋণী।
গয়না গাঁটি ভারী ভারী
নগদ টাকা সঙ্গে গাড়ি।
সোফা পালং বলব কি আর
ওটা এখন কমন ব্যাপার।
পড়াশুনা আছে বটে
এসব নিয়ে কে আর ঘাঁটে।
কালো মেয়ে কৃপা করে
নিয়ে যাব নিজের ঘরে।
আমার এমন সোনার ছেলে
বিয়ে দেব যৌতুক পেলে।।


 

Post a Comment

0 Comments