মা তোমার জন্য // নিজামুদ্দিন মন্ডল।

মা তোমার জন্য // নিজামুদ্দিন মন্ডল।



মায়ের সঙ্গে আমার পরিচয় ক্ষনিকের

মায়ের মুখ মনে পড়ে না।

বার বার চেষ্টা করলেও মায়ের মুখ ভেসে ওঠে অস্বচ্ছ আয়নায়।

মায়ের ছিল অনুচ্চ কায়া।রোগগ্রস্থ, রাগী, খুব মনে পড়ে।মা সর্বদা বলতেন-"যে যা দেবে খেয়ে নিবি, খেয়ে দেয়ে বড় হয়ে যা।

.

"মা হয়ত বুঝতে পেরেছিলেন মরার পূর্বে-তাইতো এ নম্র উপদেশ।আমি তখন বড় ওয়ানে উঠেছি।মা আর স্কুল যাত্রা দেখতে পেলেন না।

.

তেল চিকচিকে চুল রুক্ষ, খুস্ক হল।আমার শরীরের যত্ন কমে গেল।আজও মায়ের কোলে বসে থাকা ফটোটা দেখি।সাদা-কালো ফটোটা কেমন যেন ফ্যাকাসে লাগে ,কিন্তু তুমি তিনখানি ফল দিয়ে চলে গেলে মা! আমরা তিন ভাই।

.

বৃক্ষ মা তুমি ফল দিয়ে মাটিতে মিশে গেলে।এ জানা থাকলে আরো তোমার গোড়ায় জল দিয়ে, তোমাকে আরো ক'টা দিন বাঁচিয়ে রাখতাম, তোমার মুখ দেখতাম, এই আকুতি তোমার সন্তানদের।

.

.

.

Post a Comment

0 Comments