পথশিশু // পলাশ পুরকাইত

 

পথের শিশুরে জানি "পথশিশু" নামে


পথই তাদের পরিচয়, পথই তাদের জানে।


খিদের জ্বালা তারা সইতে পারে মনে


অপমান তারা সয় না কোনখানে।


শুধুই "খাওয়া-পরা" চাহিদা নয় তাদের জীবনে


অপমান থেকে রক্ষা পেতে শিক্ষা চায় সঙ্গোপনে।


শুধুই খাওয়া-পরা সে তো পশুদের জন্য বরাদ্দ


মানুষের জন্য শিক্ষাই হ'ল সত্যিকার খাদ্য।


শিক্ষাই পথশিশুদের দিতে পারে "মানুষের" পরিচয়


মনুষ্যত্বের জন্য তাই শিক্ষার দরকার হয়।


খাওয়া-পরা দিতে পারে অনেক দয়াময়


শিক্ষা দিতে পারে যে জন সত্যিকারের শিক্ষক হয়।


পথ শিশুরাও হতে পারে "মানব যীশু"


যদি আমরা কেবল, তাদের না ভাবি "পথশিশু"।।

Post a Comment

0 Comments