গভীর জল। যুবতী মাংসের গভীরে
দেখে মনে হয় শান্ত মনোহরন
আত্মসমর্পণের স্বভাব। প্রতিরোধ বেষ্টনী
আলতো দ্যোতনায় দৃঢ় অন্তবিহীন
আচমকাই কাছে এল। বৈরিতা ভুলে ঢেউ তুলল
মণ্ডপে মণ্ডপে নিরন্ন প্রাণে খাদ্য যোগাল
যেন আলোনা- স্বাদেও খিদে মিটলো
এখন যেটুকু বাকি সেটা জীবন্ত কঙ্কাল
অবিন্যস্ত ত্রস্ত নিরামিষ স্মৃতির কাহিনী
দাঁতে দাঁত রেখে করাতের মতো
শরীরে প্রতিরোধের গুঁড়ো গুঁড়ো অবশেষ----
.
১৪বৈশাখ১৪২৬
0 Comments