দাগ // ক ম ল পা ল



আমরা অবিরত দাগ কেটে চলেছি;

দাগ কেটে চলেছি

জলে,

বৃত্ত পৃর্ণ হ‌ওয়ার আগেই

মিলিয়ে যাচ্ছে অক্লেশে।

'দাগ'কেটে ছিল রাজার কুমার

দৃঢ় পদক্ষেপে।

নির্বিকার সময় গলে চলেছে

মোমের মতন।

অথচ আমাদের কোনো হুঁশ নেই!

সুখের বিভ্রমে ছুটে চলা অবিরত

মায়ামৃগের দিকে।

যোনী থেকে যোনীতে,

চুয়াশি লক্ষ

জন্ম থেকে জন্মান্তরে!

এ শুধু অহেতুক পথ চলা

নেই চেতনার উৎক্রমন

তাই দাগ ও পড়ে না কালের বুকে।

Post a Comment

0 Comments