আমার তোমার সবার
গনতন্ত্র শেখায় না বিভেদ
শেখায় না বিভাজন
শেখায় মিলে মিশে থাকা
এই দেশের সবাই
দেশ মাতার আপন।
আমার রাজা কেউ নেই
তোমার রাজাও কেউ নেই
আমরাই রাজা রবি ঠাকুরের গানের
আমরাই গনতন্ত্র।
আমাদের অধিকার আমাদের আধার
আমাদের সংবিধান আমাদের রক্ষাকারী
আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল
.
আমরাই গনতন্ত্র।
গনতন্ত্র আমার একতার
গনতন্ত্র আমার বিপদে পাশে দারাবার
গনতন্ত্র আমার মিলে মিশে থাকার।
গনতন্ত্র আমার হাজার মতের
গনতন্ত্র আমার সব মতের সন্মান করার
গনতন্ত্র আমার যুক্তি দিয়ে তর্ক করার
গনতন্ত্র আমার তোমার সবার
আমাদের দায়িত্ব একে আগলে রাখার।
গনতন্ত্র আমার।
.----------

0 Comments