সদ্যজাত পায় যে পরশ
গরম জলের পবিত্রতা,
তখন থেকেই শুরু হল
জলের সঙ্গে আত্মীয়তা।
গরম জলের পবিত্রতা,
তখন থেকেই শুরু হল
জলের সঙ্গে আত্মীয়তা।
.
সুপ্ত বীজের ভ্রূনটি দেখ
চারা হবে ঠান্ডা জলে,
বড় হয়ে ভরিয়ে দিবে
কত রকম ফুলে ফলে।
চারা হবে ঠান্ডা জলে,
বড় হয়ে ভরিয়ে দিবে
কত রকম ফুলে ফলে।
.
সারাদিন টা পরিশ্রমে
জীবন যখন হল ভাজা,
ঠান্ডা জলের নেইকো জুড়ি
শরীর খানা করতে তাজা।
জীবন যখন হল ভাজা,
ঠান্ডা জলের নেইকো জুড়ি
শরীর খানা করতে তাজা।
.
ঘুমাবে বা জাগবে যখন
সকাল থেকে রাত্রি বেলা,
সারাদিন তো লেগেই আছে
কত রকম জলের খেলা।
সকাল থেকে রাত্রি বেলা,
সারাদিন তো লেগেই আছে
কত রকম জলের খেলা।
.
জল তো সাথী জন্ম থেকেই
সময় যখন যাওয়ার পালা,
প্রিয়জনেরা ঢাললে মুখে
জুড়িয়ে যাবে সকল জ্বালা।
সময় যখন যাওয়ার পালা,
প্রিয়জনেরা ঢাললে মুখে
জুড়িয়ে যাবে সকল জ্বালা।
.
জলের নাম জীবন জানি
কিন্তু জলের নেইকো প্রাণ,
পবিত্র এক স্বচ্ছ তরল
করে মোদের জীবন দান।
কিন্তু জলের নেইকো প্রাণ,
পবিত্র এক স্বচ্ছ তরল
করে মোদের জীবন দান।
.

0 Comments