আমি কেন তৈমুর
আর লোকে কেন লঙ্ বলে ডাকে
ভাবতে ভাবতে অন্ধকার হয়ে যায়
আমার পৃথিবী
.
চপ্পল ছিঁড়ে গেলে
খালি পায়ে হেঁটে হেঁটে ফিরি
এশহর ধূসর শহরে
আমার কোনো বসতি নেই
সারাদিনের ক্লান্ত সাম্রাজ্য
খণ্ড খণ্ড হয়ে ভেঙে যায়
.
চেঙ্গিস খাঁর বংশধর সর্বহারার মুকুট পরে
আসন্ন নির্বাক গোধূলিতে চেয়ে থাকি
মেঘেরা ইমারত বানায়
.
কল্পনার এরোপ্লেন উড়ে যায়
নিসর্গ পথে
চুল এলোমেলো অসংখ্য প্রত্ন রমণীরা চেয়ে থাকে নীল উদ্বাহু শিখরে
.
অন্ধকার পৃথিবীতে আমার শিহরন লাগে
কলমটি তরবারি হয়ে যায়
.

0 Comments