রবি স্মরণ // শুভ্র ঘোষ


১:

অভিমান করি, কভু অভিনয় তো করি না।

তোমার রচনায় মরি; তোমা বিনা নড়ি না

অভিমান যে বোঝাই দায়

তোমার আমার সমান যায়

হৃদয়ে তোমাকে দেখি, তোমা বিনা কিছু আমি স্মরি না।

২:

ফ্রেমে বন্দী একটি দিনে কবিকে ভালোবাসা

তা নয় জেনো, রবি যে আমার নিত্য কাঁদা-হাসা

কবি রবি আজ বহু দূরে

সেই যে সুদূর অচিনপুরে

অনুক্ষণ তাও রবিকে যে পাই, কবি আমার সকল আশা।



ছবিতে আমার কল্পনায় আমাদের গুরুদেব।

Post a Comment

0 Comments