ঠিক এক ঘন্টা আগে তুমি বেরিয়ে চলে এলে কি হয়েছে সিনেমাটা বুঝি ভালো না!
না একদম না জানো তো আমার এই সব ইংরেজী সিনেমা ভালো লাগে না।
আরে কি এমন খারাপ ছিল? বেশ তো ভালোই লাগছিলো।
না না ধুর মাথাটাই খারাপ করে দিলে।
আচ্ছা আচ্ছা কি চায় তোমার কি করলে খুশি হবে বলো!
দেখো দীপ তুমি সব কি ভুলে গিয়েছো!এই সব নোংরা সিনেমা তারপর এরকম পরিবেশ আমার একদম ভালো লাগে না। আমার সেই আর্ট ফিল্ম ভালো লাগে জানো না! রাস্তার ধারে ফুচকা, ফাঁকা মাঠে গল্প এই সব ভালো লাগে মনে থাকে না কিছুই না!
সারাদিন আমি বাড়িতে কত কাজ করেও তোমার সব মনে রাখি কখন কি করবে খাবে যাবে সব সব। আর তুমি!!
আচ্ছা আচ্ছা বেশ বেশ! তাহলে চলো নন্দনে একটা ভালো সিনেমা এসেছে দেখি তারপর ফুচকা খেয়ে ভিক্টোরিয়া তে কিছুক্ষণ গল্প করে বাড়ি যাওয়া যাবে!
না আমি আর যাবো না ছাড়ো মনটাই খারাপ করে দিলে তুমি। আচ্ছা শোনো না সরি তো।
দীপ তার পরে নীলা কে রাজি করালো। দুজন আবার সিনেমা দেখে ঘুরে খেয়ে অনেকটা গল্প করে বাড়ি ফিরছে।
দীপ নীলাকে জিজ্ঞাসা করলো এবার ভালো লাগলো তো?
নীল বললো হ্যাঁ তবে শুরুটা একদম ভালো ছিল না।
তারপর দীপ বলে আমি ইচ্ছে করেই তোমার পছন্দের বাইরে ওই সিনেমাটা দেখতে গিয়েছিলাম।
নীলা একটু স্তম্ভিত হয়ে জিজ্ঞাসা করে কেনো?
দীপ জানাই যে তোমায় যখন কিছু জিজ্ঞাসা করি তুমি বলো যেটা ভালো লাগে সেটাই করো, যখন তোমার পছন্দ জানতে চাই তুমি বলো যে যেটা তোমার ভালো লাগবে সেটাই আমার ভালো লাগবে। বাড়ির কাজ করতে করতে তুমি তোমার সেই ইচ্ছে গুলো যেগুলো বিয়ের প্রথম প্রথম বলতে সেগুলো বলোই না। আর আমি একটু কিছু বললে বলো সে সব পরে হবে।
আজ ও কি তুমি আসতে নেহাত আমি বললাম যে চলো আমার নিজের দরকার তাইই তুমি এলে। তাই আমি ইচ্ছে করে তোমার অপছন্দের সিনেমা দেখিয়ে তোমায় বিরক্ত করার চেষ্টা করলাম যাতে তুমি একবার হলেও নিজের ইচ্ছে গুলো মুখ ফুটে আমায় বলো তোমার মুখ নামিয়ে মানিয়ে নেওয়ার থেকে মুখ গোমরা অভিমান যে আমার কাছে ভীষণ প্রিয় নীলা।
হাজার জটিল সংসার জীবনে চলতে চলতে তুমি যদি তোমাকেই হারিয়ে ফেলো তাহলে আমি তোমার কেমন স্বামী হলাম বলো! তোমার যেটা ইচ্ছে সেটা তুমি মুখ ফুটে অধিকার নিয়ে বলবে পূরণ করার দাবি তুলবে তবেই তো তোমার সাথে আমি মিলেমিশে একাকার হতে পারবো। নয়তো বিয়ে করে একটা সংসার করাটাই একটা সুন্দর সম্পর্ক হতে পারে না।
নীলা নিজের মাথাটা দীপের বুকে রেখে বলে সত্যিই তুমি অন্য রকম। আমার মা বেঁচে থাকতে বলতো তোকে ভুল হাতে দি নি মা! সত্যিই আজ আমি আবারো বুঝলাম তোমার হাত ছাড়া আমি অসম্পূর্ণ থেকে যেতাম। লাভ ইউ।
0 Comments