.
মন যমুনার ওই উজানে
কে জানে কি আছে ওখানে।
হয়ত মন্দ কিম্বা ভালো
নইলে কিছু রঙিন আলো
.
স্বপ্নে মোড়া টাট্টু ঘোড়া
দুলকি চালে আগাগোড়া
ছুটছে আঁধার পানে
মন যমুনার ওই উজানে।
.
মন যমুনার ওই উজানে
যারা আপন বেগে ভাসতে জানে
আঁধার ঘরে আলোর রেখায়
হাসি খুশি আর ভালবাসায়
.
মনকে তারাই বাঁধতেপারে,
দুঃখ কষ্টের পগাড় পাড়ে
তারাই শুধু ভাসতে জানে
মন যমুনার ওই উজানে ।।
.
মন যমুনার পাড় যে দুটি,
একটি সাদা,কালো একটি।
একটি হাসে, ভালবাসে
অন্যটি তো সর্বনেশে
জাল বোনে হিংসার
বল কোনটি নেবে এবার?
.
মন যমুনার ওই উজানে
সুখ ফেলে দুঃখের টানে
বাঁচে যারা তারাই জানে
বাঁচার মত বাঁচার মানে।।
.
.
.

0 Comments