অনেক দিনের
অনেক ঋণের
অনেক হিসেব পরে
এসেছে গো
নদের নিমাই
বাঙালির ঘরে।
কী দিয়ে তারে
করবে বরণ
পূজবে তাঁর রাঙা চরণ?
মনের কোণে
জ্বেলে আলো
নেবে কী তাঁর শরণ।।
প্রেমে গড়া
তনুটি তার
দেখে নয়ন ফেরে না আর।
ধূলায় ধূসর
গৌর কিশোর
বইবে ধরার প্রেমের ভার।
নয়নে তাঁর
বারবার
বইছে প্রেমের অশ্রুধারা।
পতিত জীবে
উদ্ধারিতে
মানবপ্রেমে পাগলপারা।
0 Comments