রাজন্যা, এক যুদ্ধের অবসান
চারপাশ বেশ শুনশান!
থমথমে মুখ
মুখ ঘুরিয়ে নেওয়াতেই,
যেন অনেক সুখ!
রক্তক্ষয়ী কত সংগ্রাম শেষে
লাভ ক্ষতির হিসেব?
শূন্য অবশেষে।
সম্পর্কের মাঝে তিক্ততা কত!
শীতলতার মাত্রা?
শূন্যের চেয়েও নীচে নামতে পারত!
আশেপাশে যেন সবাই সতী!
ভুল ত্রুটি থেকে ওদের চির মুক্তি
উপদেশ দেওয়া?
ওদের একচেটিয়া অধিকার।
এই যুদ্ধাবসানেই আবার যুদ্ধ শুরু
পুরনো জঞ্জাল,পুরনো গ্লানি-
সব ঝেড়ে ফেলে
আবার নতুন করে পথ চলা শুরু।
রাজন্যা, তুমি আহ্বানে দাও সাড়া
পরম নিশ্চিন্তে হাতে রেখে হাত
প্রাণ খুলে চলো বাঁচি আর একবার।

0 Comments