সদগুণ // ডি কে পাল।



একক, দশক, শতক, হাজার

অযুত কিংবা লক্ষ,

অত্ত ছেলে চাই না আমার

একটা পেলে দক্ষ।


সদগুণে যে গুণান্বিত

সত্য ন্যায় এ শীর্ষে;

নিযুত, কোটি অযোগ্যদের

মধ্যে হবে বীর'সে।


আকাশ জুড়ে হাজার তাঁরা

একটা শুধু চাঁদ;

যার কারণে দূর হয়ে যায়

অন্ধকারের বাঁধ।

.

মূর্খ যারা কেবল তারা

ধ্বংস ডেকে আনে;

একটি মানুষ, মানুষ হলেই

অর্থবহ মানে।

কপিরাইটঃডি কে পাল

তাং১৮/০৫/২০১৯



লেখক পরিচিতি ঃ

ডি কে পাল

সহকারী প্রধান শিক্ষক

বয়রা মাধ্যমিক বিদ্যালয়,

ছোট বয়রা,খুলনা

বাংলাদেশ

Post a Comment

0 Comments