সেই তুমি পাখি // সৌমিত্র চ্যাটার্জী

সেই তুমি পাখি // সৌমিত্র চ্যাটার্জী



সেই তুমি...

ভেসে গিয়েছিলে হেরে যাওয়া পাখির মত

আকাশের নীলে...

নীড় ভেঙে গেছে কোন জন্মান্তরে তোমার

শবাগারের উড়ুক্কু কীটের মত আমিও উড়ে চলি

তবু ছুঁই না তোমায়

আমার ছোঁয়ায় তুমি ফুল হয়ে যাও...

.

.

বুকে টেনে নাও

তুমি দুঃখিনী পাঞ্চালী

তুমি ছেঁড়া পাতার অভিজ্ঞান

বুক ভরা তোমার জলজ অভিমান

রক্ত ছলকায় তোমার বুকের পাঁজর থেকে ...
.
সেই তুমি পাখি

অভিযোগ জানাতে নিঃসহায়

খুঁজে ফের দুরন্ত কালবৈশাখী......



.

.


.

.


Post a Comment

0 Comments