তৈমুর খানের দুটি কবিতা

তৈমুর খানের দুটি কবিতা


     

১ 


 পরজন্ম


.


পথ গুটিয়ে থাকুক

গুটিয়ে থাকুক পথ

তস্তরিতে পাণ্ডুবর্ণ আলো

আবছা ভবিষ্যৎ

.
মুঠোয় জোনাক রাখি

জোনাক রাখি মুঠোয়

সঞ্চয় এটুকুই

পিপাসা থাকুক কলসির ফুটোয়

.
দুয়ার আগলায় চোখ

চোখ আগলায় দুয়ার

নিঃস্ব ইচ্ছাগুলি বাঁচে

বাঁচিয়ে রাখে খোঁয়াড়

.
জলছবিতে সূর্য

সূর্য জলছবিতে

পরজন্ম এঁকে রাখি

নিসর্গ নিশিতে  ।

.

.


রক্তাক্ত চাঁদ


.

মেঘ বিনা বজ্রপাতে আমরা দৌড়ই

যেদিকে ঘণ্টার ছুটি ছোটে

পুজো দোলে কাশের হাওয়ায়

.
সব বেমানান সুরে ময়ূরের খেলা

নাচে না, নাচায় সংসার

সমীহকে দেয় অবহেলা

.
পথের দূরে নিঃশব্দে ক্লান্ত হাঁটে

দস্যুতার পর বন্ধুত্ব যে পায়

সেই আলো অন্ধকার রঙের হয়

.
একবার আবেশ মাখো দেখি

সন্ধ্যার পর্দা উড়ে গেলে রক্তাক্ত চাঁদ

আমাদের দুর্যোগ উঠোনে দেয় উঁকি

.

.

.

Post a Comment

0 Comments