এখন সময় রাত্রি ১ টা ,পাড়াটি পুরোপুরি নিস্তব্ধ। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে । একা ঘরের মধ্যে বসে আদি ব্যস্ত তার প্রিয় বস্তু ডাইরি ও লেখনী নিয়ে । জ্যোৎস্না রাতের চাঁদ কালো মেঘে ঢাকা,মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চোখে পড়ছে গাছগুলি সুশীতল বায়ুতে চামরের মতো মাথা দোলাচ্ছে। বাদলধারাগুলি নির্দিষ্ট ছন্দে আপন বেগে ভূতলে অঝরে পতিত হচ্ছে। আজকের দিনটি বিশেষদিন আদির কা়ছে কারন আজ তার প্রিয় ব্যক্তির জন্মদিন এবং সঙ্গে শিক্ষক দিবস।
.
.
গতবছর তোড়া এবং আদি এতসাথে থেকে জন্মদিন পালন করেছে আর এবছর দুজনের মধ্যে অন্তর ৪০০ কিমি এ তো গেল শারিরীক কিন্তু তাদের মানসিক দূরত্ব প্রায় কয়েক আলোকবর্ষ।তারা আজকাল নিজেদের কাজে ব্যস্ত।সারাদিন অন্তে একবার কথা বলারও সময় নেই।যে বন্ধু "ধন্যবাদ" শব্দটি মুখে আনত না সে আজকাল বুক ফুলিয়ে "ধন্যবাদ" জানাচ্ছে , সত্যিই ভাবতে অবাক লাগে মাত্র ১ মাসে এই পরিবর্তন।কিন্তু সবই সম্ভব, কারন কোনোকিছুই fixed নয়।
.
.
এই তো কিছুক্ষন আগে নব বধুর মুখমন্ডলের মতো চাঁদ আকাশে ঝলমল করছিল , ধ্রুবতারা ও শুকতারা গগনে প্রজ্জ্বলিত হচ্ছিল কিন্তু নিমেষের মধ্যেই কালো মেঘ আলোর উৎসবে মেতে ওঠা সমস্ত প্রকৃতিকে ঘন অন্ধকারে ঢেকে ফেলল সুতরাং সবকিছুই ক্ষনস্থায়ী।প্রকৃতির আলো- অন্ধকার মানুষের জীবনে সুখ- দুঃখের মতো । উভয়ই ক্ষনস্থায়ী কিন্তু উভয়ই কে ভোগ করতে হয়। তাই বলা হয়েছে " সুখমা পতিতং সেবং,দুঃখমা পতিতং তথা।চক্রবত পরিবর্তন্তে,দুঃখানি চঃ সুখানি চঃ" অর্থাৎ দুটিকেই গ্রহন করতে হবে।আদি এই শ্লোকটিকে আত্মস্থ করে ফেলেছে, তাই সে তার অস্মিতাপূর্ন মানসিকতা লাঘব করতে সক্ষম হয়েছে।
.
.
গীতায় বলা হয়েছে " যে যথা মাং প্রপাদ্যান্তে তাংস্তথৈব ভজামহ্যম্।মম বর্ত্মানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ।অর্থাৎ যে যে রূপ মত আশ্রয় করে আসুক না কেন ,আমি তাহাকে সেইরূপ ভাবেই আগ্রহ করিয়া থাকি।হে অর্জুন মানুষ আমার নির্দিষ্ট পথেই অনুসরন করে। শ্রীকৃষ্নের এই বানী আদির কাছে অমূল্য,তাই সে কাউকে দোষাপোপ না করেই চরম সত্যটি মেনে নিয়েছে। এই "নির্দিষ্ট পথটি" অন্য অর্থে Design ও হতে পারে।আদি এই নিদ্রিতহীন ,স্নিস্তব্ধ রজনীতে বাদলধারার সাথে তার চিন্তা ভাবনাগুলি ব্যক্ত করে চলেছে।
.
.
বিষয়বস্তুর সারসংক্ষেপ: আমাদের জীবনের সব কিছুই আগে থেকেই নির্ধারিত ,আমরা শুধু role play করি আর কিছুই না।
.
.

0 Comments