মৎস্যশিকারি // তৈমুর খান


মৎস্যশিকারি // তৈমুর খান

.

.


আমাকে গণ্ডোগোলের ভেতর ছেড়ে দিচ্ছ

আর পাক খাচ্ছি শুধু

.

.

বাইরে কড়া নাড়ছ , হম্বিতম্বি করছ, বিস্কুট ছুঁড়ে দিচ্ছ

আলখাল্লা পরে এসেছ জলের কাছে

মুখ দেখাচ্ছ না


.

.


পৃথিবীর সব মানুষেরাই ছিপ হাতে এভাবে জলের কাছে আসে

আর গণ্ডোগোলের ভেতর মাছেরা টোপ খায়


.

.


পৃথিবীর সব মাছেরা আমার মতো

পাক খেতে খেতে তীরে উঠে আসে


.

.


তোমরা আলখাল্লা পরে আসো

মুখ দেখাও না......


.

.


Post a Comment

0 Comments