তার কাছে যাবো // স্বপ্না আচাৰ্জী


.
smritisahitya.com

.

ভালোবাসা , তুমি ঘাস হও ----

আমি তোমার শিশির ভেজা বুকে

চরণ ছুঁয়ে --- তার কাছে যাবো ।

.

ভালোবাসা , তুমি বাতাস হও ---

তোমার ডানায় ভর ক'রে ,

উড়ে যাবো তার কাছে ।


ভালোবাসা , তুমি পাখি হও ---

তোমার সুরে সুর মিলিয়ে ,

গান গাইবো তার জন্য ।


ভালোবাসা , তুমি নদী হও ----

তোমার ঢেউয়ের দোলায় ,

দুলে দুলে ---- তার কাছে যাবো ।



ভালোবাসা , তুমি মেঘ হও ----

তোমার পেঁজা তুলোয় ভেসে ,

আমি তার কাছে যাবো ।



আমি যাবো , যাবোই তার কাছে ,

যেমন করে পারি ----

আমি তার কাছে যাবো ।


.

.

Post a Comment

0 Comments