আমার ইচ্ছে // তৈমুর খান

 

www.sahityautsab.com

মেঘের পরে মেঘ সাজিয়ে


কারা বানায় সিঁড়ি?


ইচ্ছে করে ওই আকাশে


আমি কেবল উড়ি।


 

পৃথিবীটা দুঃখ ভরা


কান্নাকাটি দিয়ে গড়া


ইচ্ছে করে আমি হই


নতুন একটা ঘুড়ি।


 

সূর্য-রোদে জল-বাতাসে


কারা যেন হাসে


তাদের মাঝে গিয়ে তবে


আমিও আলাপ করি।


 

তোমরা ছোট ভাবতে পারো


মনটা আমার অনেক বড়ো


ভাবতে ভাবতে স্বপ্ন দেখি


ডাকে আমায় এক পরি।


 

পরির মাথায় টোপর দেওয়া


রং-বেরঙের শাড়ি পরা


নক্ষত্র দিয়ে বাঁধা খোঁপা


সেই তো  করেছে মনচুরি।


 

একটু তবে চেয়ে দেখি


আর কত রাত আছে বাকি


চাঁদ চলে যায় একা একা


আকাশে তাঁর বাড়ি।

Post a Comment

0 Comments