ঝরনা // শর্মিষ্ঠা গুহ রায় (মজুমদার)




 

 


 
ঝরনা // শর্মিষ্ঠা গুহ রায় (মজুমদার)


 


ঝর্ ঝর্ ঝরনা,
প্রাতে সূর্যবর্ণা।

ঝুমুর ঝুমুর পায়,
খিলখিলিয়ে যায়।

শৈল তোরে জড়িয়ে ধরে,
রূপোলী ঝরনা বইছে ওরে।

সবুজ চাদরে আঁকিবুঁকি,
দিচ্ছে যেন মিষ্টি টুকি।

ঝরনাতীরে হাজার নুড়ি,
দিচ্ছে  যেন  হামাগুড়ি।

মনমোহিনী ঝরনাধারা,
নিজরূপেই আত্মহারা।

Post a Comment

0 Comments